শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা

অনলাইন ডেস্কঃ

রাজনৈতিক বাকযুদ্ধের জেরে সম্প্রতি আলোচনায় এসেছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তবে তাদের মধ্যে যে বরফ গলতে শুরু করেছে, তার আভাস মিলেছে সাম্প্রতিক এক অনুষ্ঠানে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই উল্লেখ করেন হাসনাত।

তিনি বলেন,
‘আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি (রুমিন ফারহানা) লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।’

এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও একে অপরের বিরুদ্ধে সমালোচনা চলতে থাকে।

উঠান বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গও তোলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন,
‘শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,
‘এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা। আমরা দেখেছি, অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।’

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ