,

সাংবাদিক সুরক্ষা আইন প্রক্রিয়াধীন: পিআইবি মহাপরিচালক

ব্যুরো চিফ, বরিশাল:

সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি রোধে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা অডিটরিয়ামে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিআইবি মহাপরিচালক বলেন, “সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য আমরা আমাদের মতামত গণমাধ্যম সংস্কার কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছি। গত ১৫ বছর মিথ্যা বয়ানের মাধ্যমে বহু প্রতিবেদন তৈরি হয়েছে। এর ফলে দেশের সঠিক পরিস্থিতি মানুষ জানতে পারেনি। সঠিক সাংবাদিকতা ও জবাবদিহিতা থাকলে দেশে গণতন্ত্রও শক্তিশালী হতো। কিন্তু দলবাজ ও দুর্নীতিবাজরা অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও গ্রাস করেছিল।”

গত শুক্রবার সকালে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। প্রশিক্ষণে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান এবং বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ মাল্টিমিডিয়া জার্নালিজমের বিভিন্ন বিষয়ে সেশন নেন।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার মোট ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ