সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর লাশ উদ্ধার

ব্যুরো চিফ, খুলনা:

খুলনার রূপসা খানজাহান আলী সেতুর নিচ থেকে খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, সংবাদ প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াহিদুজ্জামান বুলুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রূপসা খানজাহান আলী (রহ.) সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করার পর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে। সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম। তিনি জানান, লাশটি নদীর ভেতরে ভাসমান অবস্থায় থাকায় নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। পরে রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই বেল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করেন। নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডল আঘাতে বিকৃত অবস্থায় পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ঝালমুড়ি বিক্রেতা তাকে লাফ দিতে দেখেছে বলে পুলিশকে জানায়।

গত ১১ মে ওয়াহিদুজ্জামান বুলুর স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। পৈত্রিক বাড়ি বিক্রি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ২৫ বছরের বৈবাহিক জীবনে তিনি ছিলেন নিঃসন্তান।

স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, বুলুর মৃত্যু মূলত পারিবারিক অশান্তি এবং দীর্ঘদিনের আর্থিক সমস্যার সঙ্গে সম্পর্কিত।

তার সহকর্মীরা বলেন, বুলু ছিলেন দায়িত্বনিষ্ঠ, সহজলভ্য ও সহমর্মী। তিনি তার পেশার প্রতি গভীর আনুগত্য দেখিয়েছেন, কিন্তু ব্যক্তিগত জীবনের চাপ এবং অর্থনৈতিক দুশ্চিন্তা তাকে অতিরিক্ত মানসিক ক্লেশে ফেলেছিল।

তারা আরও বলেন, বাংলাদেশে সাংবাদিকরা প্রায়শই কঠিন পরিবেশে কাজ করেন। সংবাদ সংগ্রহের চাপে, পারিবারিক ও আর্থিক দুশ্চিন্তায় তারা নানারকম মানসিক চাপের সম্মুখীন হন। বুলুর এই করুণ মৃত্যু সাংবাদিক পেশার এই বাস্তবতাকে উন্মোচন করেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পেশাগত জীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য এবং সামাজিক সহায়তা কতটা জরুরি।

ওয়াহিদুজ্জামান বুলুর মৃত্যু শুধু একজন সাংবাদিকের নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য একটি মর্মস্পর্শী আঘাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ