শাওন বণিক, স্টাফ রিপোর্টার:
চীন সফর শেষে রবিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সারজিস আলম।
হাসপাতালে পৌঁছে নাহিদ ইসলাম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নেন, দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।








