শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিএসসির একটি আভিযানিক দল অভিযুক্তদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে রাতে অভিযান চালিয়ে বাজারের ব্যাগে রাখা এক কেজি ৪০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রেজ্জাক আলীর ছেলে জয়নাল আলী (৩৮) এবং মরহুম শুকুর মোল্লার ছেলে মজনু মোল্লা (৫০)। তারা উভয়েই জয়কৃষ্ণপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-৫ জানায়, তারা এলাকার চিহ্নিত মাদককারবারি এবং সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ