বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষার আলো ছড়িয়ে সবুজায়নের বার্তা দিল মহালছড়ি জোন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লিমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও গাছের চারা বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. সামিউল সানি শিক্ষার্থীদের হাতে বই ও চারা তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেজর সামিউল সানি বলেন, “শিক্ষা ও সবুজ প্রকৃতির সমন্বয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। পাহাড়ি-বাঙালি শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় পাশে রয়েছে।”

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় অভিভাবকরা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপস্থিত সবার মতে, এই উদ্যোগ পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার প্রমাণ বহন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ