,

মেয়ের শোকে মায়ের মৃত্যু

ব্যুরো চীফ, বরিশাল

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করা মরিয়ম বেগমের (৬৫) স্বামী ওই গ্রামের লতিফ দুরানী জানিয়েছেন, গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। মেয়ের মৃত্যুর পর মরিয়ম বেগম মানসিকভাবে ভেঙে পরে এবং সারাক্ষণ বিলাপ করতে থাকে।

লতিফ দুরানী বলেন, তার মেয়ে জামাতা আব্দুল লতিফ বেপারী, নাতি সুমন ও সুজন একটি মামলায় কারাগারে থাকায় মেয়ে রেশমা চরম হতাশায় ছিলো। পরে গত ৩১ আগস্ট সকাল আটটার দিকে থানা পুলিশ নিজ ঘর থেকে রেশমার লাশ উদ্ধার করেন।

মেয়ের মৃত্যুর সংবাদের পর থেকে তার (লতিফ) স্ত্রী মরিয়ম বেগম মানসিকভাবে ভেঙে পরে। গত দুইদিন ধরে মেয়ের শোকে বিলাপ করতে করতে মঙ্গলবার সন্ধ্যায় মরিয়ম গুরুত্বর অসুস্থ হয়ে পরে। পরে তাকে (মরিয়ম) উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সফিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী হোসেন সোহাগ বলেন, মরিয়ম বেগম তার মেয়ে রেশমা বেগমকে অনেক ভালোবাসতেন। তাই মেয়ের মৃত্যুর শোকে তিনি মানসিকভাবে ভেঙে পরেন এবং বিলাপ করতে করতে অসুস্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ