বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ধ ২৫ পাটকল চালুসহ ৮ দফা দাবিতে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ব্যুরো চীফ, খুলনা

দেশের ২৫টি পাটকল বন্ধের অবৈধ প্রজ্ঞাপন বাতিল, শ্রমিকদের সকল পাওনা পরিশোধ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ পাটকলগুলো চালুসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট জুট মিলের গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটি খুলনা-যশোর অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মো. শমসের আলম, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক নেতা আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, শ্রমিক নেতা ওমর ফারুকসহ পাটকল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, “বিগত সরকার লোকসানের অজুহাতে দেশের শ্রমিকদের নিঃস্ব ও মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে। এরপর চার বছর পেরিয়ে গেলেও বন্ধ মিলগুলো চালু করা হয়নি। ফলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।”

তারা আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি—বিগত সরকারের অবৈধ প্রজ্ঞাপন বাতিল করতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ সব পাটকল চালু করতে হবে। শ্রমিকদের বকেয়া পরিশোধ, পাটকলের যন্ত্রাংশ চুরি ও লুটপাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, পাটকল বন্ধে জড়িত পাট মন্ত্রণালয় ও বিজেএমসির কর্মকর্তাদের বিচারেরও দাবি জানাচ্ছি।”

বক্তারা তাদের ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ