বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীনগরে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

আরিফ হোসেন হারিছ, মুন্সিগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাঢীখাল ইউনিয়নের কবুতরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল-যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল বাতেন খান শামীম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ