শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপিত

খুলনা ব্যুরো

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ।

কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী (সাঃ)-এর জীবন ও আদর্শের উপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম, ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, কেসিসি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান এবং দারুল কুরআন দাখিল মাদরাসার অধ্যক্ষ এহসানুল হক। স্বাগত বক্তৃতা দেন কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস. কে. এম. তাছাদুজ্জামান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম। অনুষ্ঠানে কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সাঃ)-এর জন্ম ও মৃত্যু দিবস শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব সভ্যতার জন্যও স্মরণীয়। প্রিয় নবীজির (সাঃ) জন্ম সারাবিশ্বে নবজাগরণের সূচনা ঘটিয়েছিল। মহানবী (সাঃ)-এর অমর শিক্ষা ও প্রদর্শিত পথে অগ্রসর হয়ে মানবজাতির কল্যাণে সকলকে একযোগে কাজ করতে হবে। পরে প্রধান অতিথি ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খুলনা প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে মহানবী (সাঃ)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইফসুফ হাবিব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক এবং সভা পরিচালনা করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম নূর। বক্তৃতা দেন সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম, ক্লাব সদস্য মোঃ এরশাদ আলী, মোঃ রাশিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হেদায়েত হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন, এস. এম. নূর হাসান জনি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং অস্থায়ী সদস্যবৃন্দ, ফটো সাংবাদিক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ মুসলিম লীগ উদযাপন

খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন শেখ মোঃ জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ বাবর আলী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সেন্টু, এস. এম. দাউদ ইসলাম, শেখ বাবর আলী, আব্দুল কাদের, দ্বীন মোহাম্মাদ, এম. এম. হাসান প্রমুখ।

সভাপতি অধ্যাপক রেজাউদ্দিন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ অনুসরণ করে আজকের গোলযোগপূর্ণ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সভাশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ