পথে প্রান্তরে ডেস্ক
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলা’তে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
বাসার কেয়ারটেকারের জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০–১৫ জন দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে বাসায় প্রবেশ করে এবং মই ব্যবহার করে বাসার গেট টপকে ভেতরে ঢুকে দুইটি গাড়ি ভাঙচুর করে।
এই সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।








