রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও রাণীশংকৈলের জগদল রাজবাড়ি (ভিডিওসহ)

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে জগদল নামক স্থানে নাগর ও তীরনই নদীর মিলনস্থলে একটি ছোট রাজবাড়ি রয়েছে। এটি জগদল রাজবাড়ি নামে পরিচিত।

ভিডিও দেখতে নীচের লিংকে ক্লিক করুন

https://www.facebook.com/share/v/1RoQ7aRUtm/

জগদলের রাজকুমার ছিলেন শ্রী বীরেন্দ্র কুমার। রাজবাড়িটির সম্ভাব্য নির্মাণকাল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ।

বর্তমানে রাজবাড়িটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। রাজবাড়ি থেকে প্রায় একশ মিটার পশ্চিমে নাগর নদীর পাড়ে একটি মন্দির ছিল, যা আজ সম্পূর্ণ ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়।

এই পুরাকীর্তি দেখতে প্রতিদিনই নানা বয়সী মানুষ এখানে আসে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, “দুই ঈদ ছাড়াও পহেলা বৈশাখে এখানে প্রচুর মানুষ আসে। এই রাজবাড়ি ঘুরে ঘুরে দেখেন।”

জগদল রাজবাড়িতে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন আরিফুল ইসলাম। তিনি বলেন, “এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে, অনেক পুরোনো নকশা দেখলাম।”

আরেক দর্শনার্থী মমেনা বলেন, “আমরা জগদল জমিদার বাড়িতে ঘুরতে এসেছি। অনেকদিন ঘরে থেকে এখানে আসার পর শিশুরাও মানসিকভাবে একটু প্রশান্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ