শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতাদের তেল দেবেন না, জনগণের আশা পূরণে কাজ করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের বিশেষ সুবিধা নেবেন না, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। সব কাজ জনস্বার্থ আর আইন মেনে করতে হবে।”

রাজনৈতিক নেতাদের তোষামোদ না করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “আমি বারবার বলছি, এখন যদি তেল দেওয়া শুরু করেন, নির্বাচনের পর কিন্তু তেল শেষ হয়ে যাবে। তাই যার কাছে যে তেল আছে, রিজার্ভ করে রাখুন—পরে কাজে লাগাতে পারবেন। কোনো দলের দিকে না গিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করুন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ