ব্যুরো চীফ, বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলার বাগীশেরপাড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও জেলা বার অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভোকেট নিত্যানন্দ তপাদার (৭৫) বার্ধক্যজনিত কারণে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এ সময় গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরিসহ স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








