বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুদক মামলায় রাঙামাটি জেলা পরিষদের ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য, কর্মকর্তা ও ঠিকাদারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় সোমবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন—জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার, সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, প্রকৌশলী বিরল বড়ুয়া, সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানুনুর রশীদ, ঠিকাদার চিং হেন রাখাইন, মিলন তালুকদার ও অমলেন্দু চাকমা।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরসহ বিগত সময়ে রাঙামাটির বরকল উপজেলায় জেলা পরিষদের বরাদ্দে বিভিন্ন উন্নয়ন কাজের জন্য অর্থ ছাড় করা হলেও সেসব কাজ বাস্তবে হয়নি।

২০২৩ সালের ৮ জুন দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন চারটি পৃথক মামলা দায়ের করেন। তদন্তে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রমাণ মেলায় মামলাগুলোর চার্জশিট আদালতে দাখিল করা হয়।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান জানান, চারটি মামলায় অপরাধ আমলে নিয়ে প্রতিটি মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ