শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে সাংবাদিক আরিফিন তুষার

ব্যুরো চীফ, বরিশাল

দৈনিক কালবেলা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফিন তুষার (৪০) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের সময় সদর রোডস্থ হাবিব ভবনের দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো অফিসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, অফিসে বসে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আরিফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম লিটন বাশারের খালাতো ভাই ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।

মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা আরিফিন তুষারের মৃত্যুতে বরিশাল সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসা সংবাদকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

সাংবাদিক আরিফিন তুষারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহিন হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ