শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে ভ্রাম্যমান আদালতে মাদক বিক্রেতার কারাদণ্ড

ব্যুরো চীফ, বরিশাল

একটি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও গাঁজাসহ আটক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ তিনশ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, গৌরনদীর বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকার বাসিন্দা, মৃত বিমল দাসের ছেলে লিটন দাস (৩০) ওই এলাকার একটি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি এবং ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হন।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোর্পদ করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লিটন দাসের বিরুদ্ধে উক্ত রায় ঘোষণা করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ওইদিন বিকেলে দণ্ডপ্রাপ্তকে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ