সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)

ময়মনসিংহের নান্দাইলে নবনিযুক্ত নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদের সঙ্গে উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নান্দাইল মডেল থানার বাংলোয় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সূচনা বক্তব্য দেন ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ। তিনি সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং পরবর্তী উন্মুক্ত মতবিনিময় পর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান রাজিব, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. এ হান্নান আল আজাদসহ সাংবাদিক রমেশ কুমার পার্থ, প্রবাল মজুমদার, রফিক মোল্লা, শফিকুল ইসলাম, সায়েদুর রহমান ফারুক, মোশাররফ হোসেন, হুমায়ুন কাদির, এনায়েত করিম প্রমুখ।

সভায় ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ সাংবাদিকদের প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন এবং সহজ-সাবলীলভাবে উত্তর দেন। তিনি নান্দাইল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, কিশোর অপরাধ দমন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নান্দাইলকে শান্তিপূর্ণ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ