বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিয়েছে ছাত্রদল। এর জবাবে উপাচার্য নিজেকে অরাজনৈতিক দাবি করে বলেন, “আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকের সময় ছাত্রদল নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত ও শিবির নেতাকর্মী জড়ো করার অভিযোগ তোলেন। এ নিয়ে উপাচার্যের সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিলাম। আপনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আর কোনো সহযোগিতা করবো না।”
জবাবে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, “আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।”








