পথে প্রান্তরে ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলায় ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর পাকুয়াখালীতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস কর্তৃক ৩৫ কাঠুরিয়াকে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণবাসনসহ ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবি এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে সংবিধান বহির্ভূত ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাবেক মেয়র মো. আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, জেলা সভাপতি লোকমান হোসাইন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, খাগড়াছড়ি জেলা সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন, সহসভাপতি মো. সুলতান আহমদ ভূঁইয়া, সহসভাপতি মো. মহিউদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেন, মহিলা পরিষদের জেলা সভাপতি হাসিনা আক্তার, ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি সুমন আহমেদ ও মো. সোহেল রানা প্রমুখ।
এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের পিসিএনপি, পিসিসিপি ও পিসিএমপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








