রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্মারকলিপি: আদিবাসী শব্দ বাদ দেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী বিষয়ক প্রস্তাবনা বাতিলের দাবি জানিয়েছে রাঙামাটির সচেতন ছাত্র জনতা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় ছাত্র জনতার পক্ষে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, গণমাধ্যম কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, সেখানে সুকৌশলে আদিবাসী বিষয়ে কতিপয় প্রস্তাবনা সন্নিবেশিত করা হয়েছে। যা রাষ্ট্র ও সংবিধান বিরোধী। বাংলাদেশ সরকার যেখানে প্রজ্ঞাপন জারি করে উল্লেখ করেছে দেশে আদিবাসী নেই, সেখানে আইএলও কনভেনশনের বরাত দিয়ে আদিবাসী ইস্যুতে প্রস্তাব দেয়া অবান্তর। এ ধরনের প্রস্তাব সম্পূর্ণ সংবিধান ও রাষ্ট্রবিরোধী উল্লেখ করে এসব প্রস্তাবনা বাতিলের দাবি প্রধান উপদেষ্টার নিকট জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ