আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার (১০ সেপ্টেম্বর) মিথ্যা অভিযোগে গ্রেফতার হুমকি, প্রকৌশল অধিকার আন্দোলনের অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক তিন দফা প্রতিবাদের জন্য বিক্ষোভ মিছিল করেছে।
কর্মসূচি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে সমবেত হয়।
এসময় শিক্ষার্থীরা জানান, অযৌক্তিক তিন দফা কখনো মেনে নেওয়া হবে না। তারা আরও হুঁশিয়ারি দেন যে, দশম গ্রেডের শিক্ষার্থীদের হস্তক্ষেপ না দিলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।








