,

রাজশাহী দুর্গাপুরে সেবাখাত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে, সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতা ও অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে রাজশাহীর দুর্গাপুরে স্থানীয় সেবা খাতের জন্য তথ্য সংগ্রহ, গবেষণা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুর্গাপুর উপজেলা বিআরডিবি হল রুমে এ প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম এবং প্রকল্প কর্মকর্তা মোছাঃ শিরিনা আক্তার।

এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সচেতনতা সৃষ্টি, তথ্য সংগ্রহ ও পরিচালনামূলক দক্ষতা বৃদ্ধি করা। সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন (SDC), কানাডার আর্থিক সহায়তা এবং কনসালটিং গ্রুপ GFA’র কারিগরি সাহায্যে রাজশাহীর চারটি উপজেলার এনজিও প্রধান, সমাজকর্মী, নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে অগ্রগামী উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান রবিউল ইসলাম সকলকে সমাজে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “প্রতিটি ব্যক্তি যদি তার সামাজিক দায়বদ্ধতা বুঝে এগিয়ে আসে, তবে আমাদের সমাজ অনেক বেশি এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথচলা সংস্থার আক্কাস আলী, আলীপুরের সোহেল চৌধুরী, নাসরিন, তরুণ নেত্রী মৌমিতা তাসনির নদী, ইউপি সদস্য রোজিনা আক্তার, আশরাফুল ইসলাম, নূরনবী, সাহেব আলী, সুমন আলী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের সচেতনতামূলক কর্মশালাগুলি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ