ব্যুরো চিফ, বরিশাল:
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ের স্টাফদের পুনর্বহালের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পরিচালিত এ প্রজেক্টের বিনা নোটিশে চাকরিচ্যুত স্টাফরা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।








