,

জামায়াতে ইসলামের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

মোঃ শাহিনুজ্জামান, বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর

বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে বড়াইগ্রাম থানার ১নং জোয়ারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তাল গাছের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও অংশ নেন বড়াইগ্রাম থানা, ১নং জোয়ারিয়া ইউনিয়ন এবং ওয়ার্ড জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচির পূর্ব মুহূর্তে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ বনপাড়া বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে জোয়ারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থান নেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি আব্দুল হাকিম বলেন, “প্রতিনিয়ত দেশের মানচিত্র থেকে নির্মমভাবে প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে বৃক্ষ নিধন করে পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃতি আমাদের প্রতি বিরূপ আচরণ করছে। বনাঞ্চল উজাড় হওয়ার কারণে পরিবেশ তার ভারসাম্য রক্ষা করতে পারছে না, যার ফলে প্রতিবছর মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে হাজারো প্রাণহানি ঘটছে। বজ্রপাত প্রকৃতির সেই বিরূপ আচরণের একটি নিদর্শন।”

তিনি আরও বলেন, “বজ্রপাত ঠেকাতে আমি তাল গাছ রোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ