খুলনা ব্যুরো
খুলনার জলাবদ্ধতায় চরম ক্ষতিগ্রস্ত তিন উপজেলা—ডুমুরিয়া, ফুলতলা ও বটিয়াঘাটা এলাকার নদী ভরাট ও খননসহ জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলো পরিদর্শন করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জেলার শৈলমারী রেগুলেটর, টিয়াবুনিয়া রেগুলেটর ও সালতা নদীর পুনঃখনন কাজ পরিদর্শন করেন। পরে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা এলাকার ভুক্তভোগীদের সঙ্গে সমস্যা সমাধানের উপায়, করণীয় এবং সরকারের গৃহীত পদক্ষেপ বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম মমিন উদ্দীন, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান প্রমুখ।
সভায় ভুক্তভোগীরা তাদের দুর্ভোগ ও জীবনযাপনের করুণ অবস্থা তুলে ধরে দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জেলা প্রশাসক বলেন, “জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক। বর্তমানে স্বল্পমেয়াদি কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘমেয়াদি কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসীর মতামত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








