রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ

ব্যুরো চিফ, বরিশাল

ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেল চালিত রিকশা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে পায়ে চালিত (প্যাডেল) রিকশা শ্রমিকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালীন আয়োজিত বিক্ষোভ সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, বরিশাল শহরের সদর রোড, লাইন রোড, কাকলি রোড, চকবাজার রোড, গিয়ারখালী রোডসহ বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত রিকশার আধিপত্য দিন দিন বাড়ছে। এর ফলে পায়ে চালিত রিকশা শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন এবং তাদের আয়ের পথ সংকুচিত হচ্ছে।

শ্রমিকরা বলেন, ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ থাকলেও কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে তা শহরের রাস্তায় চলাচল করছে। এতে শুধু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং নগরীতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এসময় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়—নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধ করতে হবে, পায়ে চালিত রিকশা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ না দেওয়া পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করতে হবে।

মানববন্ধন শেষে শ্রমিকরা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আবেদন করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা রাস্তায় নেমেছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ