বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াতের সাথে জোট নিয়ে যে সিদ্ধান্ত নিলো এনসিপি

পথে প্রান্তরে ডেস্ক 

নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে যে ঐকমত্যের আভাস পাওয়া যাচ্ছিল, তাতে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের জেরে দল দুটির মধ্যে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে। এর ফলে জামায়াতের ডাকা যুগপৎ আন্দোলনে যোগ দেয়নি এনসিপি।

এদিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত ও ইসলামী আন্দোলন পাঁচ দফা দাবিতে এবং খেলাফত মজলিস ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলো সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

তবে এই কর্মসূচিতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ চারটি দল থাকলেও এনসিপি, গণঅধিকার পরিষদ এবং এবি পার্টি শেষ মুহূর্তে সরে দাঁড়ায়।

ফলে গত কয়েক মাস ধরে জামায়াত ও এনসিপির মধ্যে যে ঐকমত্য দেখা যাচ্ছিল, তা হঠাৎ করে ভেঙে যাওয়ায় নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, নির্বাচন ও সংস্কার ইস্যুতে বর্তমানে এনসিপির ভেতরে দুটি স্পষ্ট ধারা তৈরি হয়েছে। এ কারণে এখনই জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যেতে দলটির আপত্তি রয়েছে।

অন্যদিকে, সংস্কার নিয়ে জামায়াতের কিছু দাবির সঙ্গে মতপার্থক্য থাকায় এনসিপি জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “সংস্কারের সব দাবিতে একমত না হওয়া এবং নির্বাচনি জোট নিয়ে অস্পষ্টতা থাকায় আপাতত জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়নি এনসিপি।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাঠের রাজনীতি বুঝে আপাতত কৌশলী অবস্থান নিয়েছে এনসিপি। আপাত দৃষ্টিতে এটিকে দূরত্ব বা টানাপোড়েন মনে হলেও নির্বাচনের সময় ঘনিয়ে এলে এনসিপির অবস্থান পরিবর্তিত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রওনক খান বলেন, “লক্ষ্যের জায়গা এক থাকলেও লক্ষ্য অর্জনের পর বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয়।”

তথ্যসূত্র: বিবিসি বাংলা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ