,

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই

ব্যুরো চীফ, বরিশাল

খেলাধুলা মাদকের প্রতি আসক্তি কমাতে সাহায্য করে। তাই তরুণ-যুবকরা খেলার মাঠে ফিরলে মাদকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা খেলার মাঠে ব্যস্ত থাকলে মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে এবং মাদকাসক্ত হওয়ার প্রবণতাও হ্রাস পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নিতে হবে। সু-শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই, তাহলেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদল নেতা জোবায়ের আল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন — উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক বায়জিদ হাসান, ছাত্রদল নেতা কায়েস আহম্মেদ, জাফর হোসেন প্রমুখ।

টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ