ব্যুরো চীফ, বরিশাল
স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নববধূ। পথিমধ্যে ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক নববধূকে মৃত ঘোষণা করেন।
হৃদয়বিদারক এই ঘটনা ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বাগরারপাড় এলাকায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, “পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারাসি গ্রামের মেহেদী হাসান ও তার নববধূ খাদিজা আক্তার (১৯) মোটরসাইকেলে সাতলা থেকে নিজ বাড়িতে ফেরার পথে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হন।”








