শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সখীপুরে নকল সস কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে নকল টমেটো সসের কারখানার সন্ধান মিলেছে। উপজেলার প্রতিমাবংকী পূর্বপাড়া এলাকায় ‘জহির ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের কারখানায় বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কারখানাটিতে টমেটো সস, জুস, লাচ্ছি, চানাচুরসহ বিভিন্ন ধরনের ভেজাল ও নকল পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্যে নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল ও রং মেশানো হতো। তবে ভ্রাম্যমাণ আদালতের কাছে কারখানার মালিক জহির রায়হান দায় স্বীকার করেছেন। তিনি বর্তমানে শুধু টমেটো সস তৈরির কথা স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী জানান, কারখানায় নকল টমেটো সসসহ বিভিন্ন ভেজাল পণ্যের অস্তিত্ব পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ