শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা বানানোর নামে আওয়ামিলীগ নেতার অর্থ আত্মসাৎ

এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভন দেখিয়ে ১২ জনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ খানের বিরুদ্ধে।

বুধবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে সাধারণ জনগণ ও ভুক্তভোগীদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, মামুনুর রশিদ খান মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় পার হলেও তিনি প্রতিশ্রুতি পূরণ করেননি; বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করে যাচ্ছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অর্থ ফেরতের জোর দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ