শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গোৎসব : বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ব্যুরো চীফ, বরিশাল

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ কুমার দাস প্রমুখ।

এ সময় বাকেরগঞ্জ উপজেলার ৭৭টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিসি ক্যামেরার আওতায় আনা হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।

এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ