শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডো, লণ্ডভণ্ড ২৫ ঘর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোর আঘাতে অন্তত ২৫টি কাঁচা টিনশেড ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। শুক্রবার বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালমিয়া পাড়ার মেরাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু কাঠ গাছ উপড়ে যায় ও ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, সকাল থেকেই ভারী ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছিল। দুপুর প্রায় ৩টা ২২ মিনিটে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার অন্তত ২৫টি টিনশেড কাঁচা ঘরের ওপর আঘাত করে। আঘাতের ফলে ৭-৮ টি বসতঘরসহ অন্তত ১৩টি বিভিন্ন ধরনের দোকানপাট লণ্ডভণ্ড হয়। এর মধ্যে সেলুন, মুদি মালের দোকান, কোমলপানীয়, ভাঙাড়ি দোকান রয়েছে। এছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি ৩টি গাছ মাটি থেকে উপড়ে পড়াসহ বিভিন্ন গাছের ঢালপালা ভেঙে বাড়ি ঘরের উপরে পড়ে বসত ঘর বিধ্বস্ত হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ চলছে। দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ