সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মেহেরপুরে শত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মেহেরপুরে হাজী গোলাম কাওছার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমির উদ্যোগে শত শিক্ষার্থীকে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ  করা হয়েছে। 

আজ শনিবার সকালে গ্লোরিয়াস প্রি- ক্যাডেট এ একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভা সাংস্কৃতি অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে একাডেমির অধ্যক্ষ লুৎফোন্নেসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেহেপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন মেহেপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফতাব হোসেন, একাডেমির ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান প্রমুখ।   

অনুষ্ঠানে ২০১৯, ২০ ও ২১ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃপ্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।  

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ