,

রাজধানীজুড়ে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১১ সেপ্টেম্বর) ছয়টা থেকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১৫ হাজার ৯৪৭ ইয়াবা, ১১৭ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল ফেনসিডিল ও ৮৫০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ