বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

ব্যুরো চীফ, বরিশাল 

স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার (এফিডেভিট) মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের চারজন সদস্য।

বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে আদালতে দেওয়া হলফনামা সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের সুধীর দত্ত ও তুলসী রানী দত্তের ছেলে সমীর দত্ত স্বেচ্ছায় তার স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, পূর্বের সমীর দত্ত (৪৫) ইসলাম ধর্ম গ্রহণের পর বর্তমানে নাম রেখেছেন মো. ওমর আলী। তার স্ত্রী অতুল রানী দত্ত (৩৭) ইসলাম গ্রহণের পর নাম রেখেছেন আয়শা বেগম। একইভাবে তাদের মেয়ে স্বর্ণা রানী দত্ত (১৯) নাম পরিবর্তন করে রেখেছেন মরিয়ম আক্তার এবং সাত বছরের ছেলে শুভ দত্ত এখন মো. আবদুল্লাহ নামে পরিচিত।

আরও পড়ুন:

https://potheprantore.com/religion/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/

নওমুসলিম মো. ওমর আলী বলেন, “আমরা পরিবারের সদস্যরা স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জীবনের বাকিটা সময় ইসলাম ধর্মের সব নিয়ম-কানুন মেনে চলতে চাই। ইনশাআল্লাহ, টাকা জমিয়ে স্ব-পরিবারে পবিত্র হজ পালন করার ইচ্ছে রয়েছে।”

তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই ইসলামের রীতি-নীতি ভালো লাগত। নামাজ, যাকাত, হজ—সবই আমার কাছে শান্তির প্রতীক মনে হতো। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর সর্বসম্মতিক্রমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।”

তিনি দোয়া চেয়ে বলেন, “আমরা যেনো আল্লাহতায়ালার হুকুম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে চলতে পারি।”

এ বিষয়ে মুফতি মো. আবদুর রশিদ বলেন, “নওমুসলিম মো. ওমর আলী ও তার পরিবারকে ধর্মীয় নেতাদের সার্বিক সহযোগিতা করা উচিত, যেন তারা ইসলাম ধর্মের পথে দৃঢ়ভাবে অটল থাকতে পারেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ