সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

ব্যুরো চীফ, বরিশাল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয় সন্যামত (২৫) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। মৃত জয় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা। সে ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রীয় কর্মী ছিলেন।

গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা জানিয়েছেন, গত কয়েকদিন পূর্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে নিজ গ্রামে আসে জয়। হাসপাতালে ভর্তি না হয়ে সে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন জয়ের কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পায়। পরবর্তীতে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। তার মৃত্যুতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ