বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. ইউনূস বিশ্বমঞ্চে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

ব্যুরো চীফ, বরিশাল

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, অনেক বিলম্বে হলেও অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পেরেছে নির্বাচন ছাড়া তাদের আর কোনো কাজ নেই। যেকারণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্বমঞ্চে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন।

বরিশালের গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচন ভণ্ডুল করার জন্য কেউ কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায়। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, যার নেতৃত্বে পরিচালিত হবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা।

গৌরনদী উপজেলার টরকী বন্দরের শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল হালদার, সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, সহসভাপতি বিমল কুণ্ড প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ