সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবা শিক্ষা কর্মকর্তা, মা শিক্ষক : মেয়ে শিক্ষা ক্যাডারে হয়েছেন সুপারিশপ্রাপ্ত

ব্যুরো চীফ, বরিশাল

বাবা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও মা একজন আদর্শ শিক্ষক। বাবা–মায়ের আদর্শে বড় হওয়া তাদের মেয়ে তানজিম আরা মুমু ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বাবা ও মায়ের আদর্শ ধারণ করে তানজিম আরা মুমু দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কাজ করতে চান। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তানজিম আরা মুমু বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য ওটরা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে। মুমুর বাবা আব্দুল মান্নান মিয়া আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা এবং মা ফারহানা নীনা উজিরপুর উপজেলার মধ্য ওটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

তানজিম আরা মুমু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাস করেছেন। ২০২৫ সালের ৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারে তিনি (মুমু) সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মুমু ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ছিলেন। ২০১৬ সালে তিনি বরিশাল শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ ও বৃত্তি পেয়েছিলেন। ২০১৮ সালে হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ ও বৃত্তি লাভ করেন।

২০২২ সালে তানজিম আরা মুমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস করেন। পরবর্তীতে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

তানজিম আরা মুমুর বাবা আব্দুল মান্নান মিয়া বলেন, আমার মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। তার স্বপ্ন ছিল একদিন সে বিসিএস ক্যাডার অফিসার হবে। মহান সৃষ্টিকর্তা আজ তার আশা পূরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ