সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতা মিলন আর নেই

ব্যুরো চিফ, বরিশাল

মহান মুক্তিযুদ্ধের সময় দক্ষিণাঞ্চলে সড়ক পথে প্রথম সম্মুখ যুদ্ধে নিহত শহীদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হাসেমের কনিষ্ঠ ছেলে, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি সৈয়দ জাহিদুল ইসলাম মিলন (৫৮) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত তিনটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর মরহুমের জানাজা শেষে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের উত্তর নাঠৈ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ