বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৭ জন নিহত

রুবেল ভূঁইয়া, পথে প্রান্তরে:

লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার (৬ আগস্ট) ভোরে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে আনুমানিক ভোর ৫টা ৩০ মিনিটের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায়। নিহতরা সবাই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চৌপল্লী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা সবাই ঢাকা বিমানবন্দর থেকে এক নিকট আত্মীয়কে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ