বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার 

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তল্লাশি শুরু করেছে। এ ঘটনায় দুদক জেলার চাঁদপুর কার্যালয় থেকে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনসহ ৩৯ জনের সম্পদের তথ্যাদি চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) চাঁদপুর জেলা কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কর নির্ধারক আব্দুর রহমান, উপসহকারী প্রকৌশলী শামছুল আলম, মোহাম্মদ ইসহাক, নকশাকারক এবিএম আশ্রাফ উদ্দিন প্রমুখ।

দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, লক্ষ্মীপুর পৌরসভার তহবিল থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাই করার জন্য ৩৯ জনের নামে নাল জমি, ভিটিবাড়ি, প্লট, দোকান, ফ্ল্যাটসহ অন্যান্য ক্রয়-বিক্রয়ের তথ্যাদির ছায়ালিপি জমা দিতে হবে।

আরও পড়ুন:

https://potheprantore.com/feature/environment/%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%93/

নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই এবং এখনও কোনো চিঠি তিনি পাননি। উপসহকারী প্রকৌশলী শামছুল আলম বলেন, “আয়কর রিটার্নের কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। আমরা তা প্রদান করব এবং তদন্তে সহযোগিতা করছি।”

পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী বলেন, এখনও তাঁর কাছে কোনো অফিসিয়াল চিঠি আসেনি। চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ