স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
দেশের জন্য গৌরব বয়ে আনা জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এই অনুদানের চেক ঋতুপর্ণার বোন পাম্পি চাকমার হাতে হস্তান্তর করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. আতিকুর রহমান, এনডিসি এস. এম. মান্নাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঋতুপর্ণার মা রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একটি প্রত্যন্ত পাড়ায় বসবাস করেন।








