সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাহাড়ি শিশুর জীবন রক্ষা করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন বিজিবির

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল | ৩০ সেপ্টেম্বর

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন। দুর্গম পার্বত্য অঞ্চলে সময়মতো চিকিৎসা সেবা দিয়ে জীবন রক্ষা করেছে এক পাহাড়ি শিশুর।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ পাড়ায় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, ৯ বছরের শিশু নমি ত্রিপুরা মা–বাবার সঙ্গে পাহাড়ে ঝুম ক্ষেতে সবজি তুলতে যায়। ফেরার পথে পাহাড় থেকে নামার সময় পা পিছলে নিচে একটি ছড়ায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে যায়।

শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। তবে আশপাশে কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় দ্রুত শিশুটিকে নিয়ে যাওয়া হয় বাঘাইহাট বিজিবির বিওপিতে।

বিওপির মেডিকেল সহকারী সিপাহী হাফিজ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যাটালিয়ন সদরের মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

বাঘাইহাট ৫৪ বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও মানবিক উদ্যোগে শিশুটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

শিশুটির মা–বাবা বিজিবির এ মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, দুর্গম এলাকায় হাসপাতাল না থাকায় চিকিৎসার জন্য বিজিবিই তাদের একমাত্র ভরসা। সময়মতো চিকিৎসা না পেলে নমি ত্রিপুরার জীবন রক্ষা করা সম্ভব হতো না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ