সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটি শহর থেকে বিশাল অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

রাঙ্গামাটি শহরের আসামবস্তি নারিকেলবাগান এলাকা থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বন বিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সূত্রে জানা গেছে, এলাকাবাসীর খবরের ভিত্তিতে সাপটি উদ্ধার করা হয়। পরে নিরাপদে নিয়ে কাপ্তাই জাতীয় উদ্যানে সেটি অবমুক্ত করা হয়েছে বলে কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান।

তিনি আরও বলেন, অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন প্রায় ৮ কেজি। বর্তমানে এটি উদ্যানে নিরাপদ স্থানে অবমুক্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ