শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোগান্তিহীন নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতে জেলা প্রশাসকের নির্দেশনা

দিব্যতনু দাস, বাগেরহাট

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মোল্লাহাট উপজেলার কদমতলা আশ্রয়ণ প্রকল্প, উপজেলা ভূমি অফিস, উদয়পুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠানের সেবার মান, কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক সেবাদাতা ও সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবা সহজলভ্য ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি যেকোনো অনিয়ম দূর করে সেবাগ্রহীতাদের জন্য ভোগান্তিহীন, নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, জেলা প্রশাসকের এ সফর সরকারি সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ