,

আবাসিক হোটেল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজারে সিটি স্টার নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় হোটেল কক্ষ থেকে তার আইডি কার্ড পাওয়া যায়। মৃত সাংবাদিকের নাম জাকির হোসেন আজাদী (৪৩)। তিনি কর্পোরেট সংবাদ নামে একটি সংবাদপত্রে কাজ করতেন।

রোববার (১৫ অক্টোবর) দুপুরের দিকে হোটেলের পাঁচ তলার ৫১৫ নম্বর কক্ষের বাথরুমের ফ্লোরে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত জাকির হোসেন আজাদী একসময় দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি (জাকির হোসেন আজাদী) হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। তবে আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি। আমরা মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ