,

‘একাদশ থাকতে দ্বাদশ পার্লামেন্ট অসাংবিধানিক, এটি ভ্রান্ত ধারণা’

একাদশ জাতীয় সংসদ বহাল থাকার পরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং এমপিদের শপথ গ্রহণ করা অসাংবিধানিক বলাটা ভ্রান্ত ধারণা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। তিনি বলেন, শপথ গ্রহণ হলেও একাদশ সংসদের মেয়াদ যেহেতু ২৯ জানুয়ারি শেষ হবে, তাই ৩০ জানুয়ারি দ্বাদশের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে বসতে পারবেন। এটা নিয়ে প্রশ্ন তোলা ভ্রান্ত ধারণা থেকেই, যেটা সঠিক নয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের বিষয়টি ওনারা হয়তো সঠিকভাবে দেখেননি। ওনারা শপথ নিয়েছেন আইনে বাধ্যবাধকতা থাকার কারণে। বর্তমান পার্লামেন্ট বহাল থাকার কারণে ওনারা সংসদ অধিবেশনে যোগদান করতে পারবেন না। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ৯০ দিন অতিবাহিত হওয়ার পর ওনারা পার্লামেন্ট অধিবেশনে যোগদান করতে পারবেন।

আমিন উদ্দিন জানান, সংবিধানের পরবর্তী ৯০ দিন চলছে এখন।

এর আগে, একাদশ জাতীয় সংসদ বহাল থাকার পরেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে এমপিদের শপথ গ্রহণ অসাংবিধানিক বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ