,

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার: অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।

আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে বুধবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ